
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের ১৩টি স্বেচ্ছাসেবক কমিটি


করোনা মহামারি সংকটকালে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে হাজীগঞ্জে করোনা টিকাদান কেন্দ্রে কাজ করবে উপজেলা যুবলীগের ১৩ স্বেচ্ছাসেবক কমিটি।
স্বাস্থ্যবিধি মেনে সু-শৃঙ্খলভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করতে পারে, সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল ইসলাম নিখিল এবং চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার সকল ইউনিয়নে প্রতিটি করোনা টিকাদান কেন্দ্রে টিম অনুসারে সরকারী কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করতে এ স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল ইসলাম নিখিল এবং চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশে উপজেলার প্রত্যেক ইউনিয়নে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি।


এছাড়াও ১২টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক কমিটির কর্মকান্ড পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করেছি। ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক কমিটিতে ১১জন এবং উপজেলা স্বেচ্ছাসেবক কমিটিতে ১৯জন সদস্য মনোনিত করা হয়েছে।


























