চাঁদপুরে স্ত্রীর গহনা বন্ধক রেখে অক্সিজেন কিনলেন এক যুবক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৬, ২০২১ | ৩:১৬
Link Copied Successfully!

করোনায় শ্বাসকষ্টে ভুগে মারা যাচ্ছেন স্থানীয় অনেকেই। পাশের বাড়ির মধ্যবয়স্ক এক নারীও শ্বাসকষ্টে মারা গেলেন। বিষয়টি হৃদয়ে বেশ আঘাত করে চাঁদপুরের ছেলে রুবেল দেওয়ানের।

এর পর করোনায় আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট লাঘবে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছেন তিনি। যদিও এই করোনাকালে অর্থাভাবে রয়েছেন তিনি নিজেও।

যে কারণে নিজের উদ্যোগে সহায়তা চেয়ে এলাকায় বন্ধু-স্বজনদের সঙ্গে আলাপ করেন। বিষয়টি নিয়ে এক হাজারের বেশি সদস্যের স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। সবাই তাকে সাধুবাদ জানালেও অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসেনি তখনও।

বিজ্ঞাপন

এর পর কোথাও থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে স্ত্রীর গহনা এক আত্মীয়ের কাছে ১৬ হাজার টাকায় বন্ধক রেখে একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করলেন রুবেল।

সিলিন্ডার হাতে পাওয়ার পর গত বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাকে সাধুবাদ জানান। অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা বলে সম্বোধন করছেন।

রুবেল দেওয়ানের বাড়ি চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায়। তার বাবার নাম ইদ্রিস দেওয়ান। গ্রামীণফোন কোম্পানির ফিল্ড সুপারভাইজার হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত রুবেল।

বিজ্ঞাপন

নিজের এই উদ্যোগের বিষয়ে রুবেল দেওয়ান বলেন, ‘সবাইকে জানানোর পর তাকে কমিটি করতে, মিটিং করতে বলেছিল। আমি ভাবলাম এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। তাই উপায় না দেখে স্ত্রীর গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করেছি। আমি জানি অক্সিজেন ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। আজ (শুক্রবার) একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এলাকাবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করব।’

তিনি জানান, ‘গহনা বন্ধক দিতে নিয়ে যাওয়ার সময় স্ত্রী বাধা দেননি। এতে তার সম্মতি ছিল। সে নিজেও আমাকে সাধুবাদ জানিয়েছে, যা আমাকে আনন্দিত করেছে।’

এ সেবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা প্রশ্নে রুবেল বলেন, ‘অবশ্যই। তবে এ জন্য এলাকাবাসীসহ বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা