হাজীগঞ্জে ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়ে নিখোঁজ যুবক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩, ২০২১ | ৫:০৮
Link Copied Successfully!
ফেসবুকে আত্মহত্যার আবেগঘন র্দীঘ স্ট্যাটাস দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছে। সোমবার  সন্ধ্যায় নিখোঁজ যুবক তার ফেসবুকে কেন সে আত্মহত্যা করতে চায় সে ব্যাপারে র্দীঘ একটি র্দীঘ স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে তার আত্মহত্যার জন্য সেলিনা নামে এক নারী ও তার ভাই দায়ী থাকবে বলে উল্লেখ করেন। নিখোঁজ যুবকের পরিবার সারারাত খোঁজাখোজি করে কোথায়ও না পেয়ে  মঙ্গলবার  দুপুরে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে।
নিখোঁজ যুবক হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী বেপারী বাড়ির মো. হূমায়ন আহমেদ এর ছেলে মো. রাশেদুজ্জামান (২৫)।  সে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে ডিগ্রী শেষ বর্ষের ছাত্র।  রাশেদুজ্জামান তার ফেসবুকের স্ট্যাটাসটিতে উল্লেখ করেন, মানুষ কেন সুন্দর জীবন থাকতে আত্মহত্যার পথ বেঁচে নেয়। আজ নিজ থেকে শিক্ষা নিলাম। আমরা হয়তো আত্মহত্যাকারীর বাহির দেখে বলি , সে আত্মহত্যা করলো! কিন্তু ভিতরটা কেউ দেখেনা। নিখোঁজ যুবক রাশেদুজ্জামান তাঁর স্ট্যাটাসের নিচের অংশে লেখেন, এই পৃথিবী আমার মত নিঃস্বার্থ রাশেদের নয়। এই পৃথিবী তদের মতো মিথ্যাবাদি, প্রতারক, ঠকবাজদের জন্য। প্রতিটি মুহূর্তে নিজের কাছে নিজেকে ঘৃণিত মনে হচ্ছে, সবাই ভালো থাকুন। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মৃত্যুর জন্য এই ছেলে (স্ট্যাটাসে একটি যুবকের ছবি দেওয়া আছে ) এবং তার বোন সেলিনা দায়ী থাকবে।  স্ট্যাটাসটি র্দীঘ হওয়ায় পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি।
হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ (ওসি) হারুনুর রশীদ পপুলারবিডি নিউজকে বলেন, নিখোঁজ যুবকের বাবা হাজীগঞ্জ থানা একটি সাধারণ ডায়রী করেছে। নিখোঁজ যুবককে খুঁজে  বের করতে পুলিশ কাজ করছে।ৎ
রাশেদুজ্জামানের বন্ধু আল ফোরকান পপুলারবিডি নিউজকে বলেন, রাশেদ  সোমবার  সন্ধ্যা থেকেই নিখোঁজ। রাতে তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেখতে পাই। স্ট্যাটাসে সে আত্মহত্যা করবে এবং আত্মহত্যার কারণও লিখে। আমরা সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করি। কিন্তু এখনো রাশদকে কোথায়ও খুঁজে পাচ্ছিনা।
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা