চাঁদপুর জেলা পুলিশের মানবিকতাকে স্যালুট

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৯, ২০২১ | ৮:৩৪
Link Copied Successfully!

তখন বৃষ্টিবিঘ্নত দুপুর। চাঁদপুরের শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজে সমবেত ২শতাধিক দরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত অসহায় মানুষ। ভাগ্যহত পরিবারের এই অভিভাবকরা এসেছেন পুলিশের মানবিক সহায়তার জন্য। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তা দেয়া হবে। কিন্তু বৃষ্টি থামার কোন সম্ভাবনা নেই।

থেমে থেমে বৃষ্টি চলতে থাকায় চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ নির্দশ দেন, একজন মানুষও যাতে বৃষ্টিতে ভিজে কষ্ট না পায়। প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। কলেজ ভবনে তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হয়।

এরপর বৃষ্টি কিছুটা কমে এলে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম। কিন্তু সহায়তা নিতে আসা বেশিরভাগ মানুষই বয়স্ক, প্রতিবন্ধী আর নারী। চাল, ডাল, তেল, নুনসহ নানারকম কাচা পণ্যের এতো বড় বস্তাটি বহন করার শক্তি-সামর্থ তাদের অনেকেরই নেই।

বিজ্ঞাপন

এ অবস্থায় এগিয়ে আসেন সেখানে দায়িত্বরত বেশ কয়েকজন পুলিশ সদস্য। তারা পুলিশ সুপারের দৃষ্টির বাইরে বয়স্ক, প্রতিবন্ধী আর নারীদের গ্রহণ করা মানবিক সহায়তার বস্তাগুলো নিজেরাই কাধে তুলে নেন। এমন দেখাদেখিতে হাতে, কাধে করে বস্তা বহন শুরু করেন, থানার অন্যান্য সকল অফিসার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাও। তারা লাইন ধরে খাদ্য সহায়তার বস্তাগুলো মাথায়, কাধে, হাতে বহন করে অনেক দূর পায়ে হেঁটে রাস্তা পর্যন্ত পৌঁছে দেন।

এদিকে মঞ্চের সামনের জটলা কমে গেলে অনুষ্ঠানস্থলে বসে বিষয়টি উপলব্ধি করেন প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ সহ অন্যান্য অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এমন দৃশ্যে উপস্থিত সকলেই দারুণভাবে মুগ্ধ হন। সংবাদ সংগ্রহে আসা গণমাধ্যমকর্মীরা ছুটে গিয়ে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত সকলেই শাহরাস্তি থানা তথা চাঁদপুর জেলা পুলিশের এমন মানবিকতাকে  ব্যপক প্রশংসা করেন। সহায়তা নিতে আসা অনেক নারী-পুরুষকে বলতে শোনা যায়, ‘আমরা এমন-ই মানবিক পুলিশ চাই। যারা যতটা না কঠোে হবেন, তার চেয়ে বেশি মানবিক হবে।

লকডাউনে যেসবল অসহায় পরিবার কোন মাধ্যম থেকে সহযোগীতা পায়নি, তাদের খুঁজে খুঁজে চাল, ডাল, তেল, নুনসহ প্রায় ১০ দিনের খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়োছে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম। এ কর্মসূচির আওতায় ২৯ জুলাই বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলায় ২ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, কচুয়া- শাহরাস্তির সার্কেল এএসপি আবুল কালাম চৌধুরী, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

এদিকে মানকিক সহায়তার পাশাপাশি একই সঙ্গে লকডাউন কার্যকর রাখা, সচেতনতা বৃদ্ধি, অপরাধ দমনেও কাজ করে যাচ্ছে চাঁদপুর জেলা পুলিশ। করোনাকালে জেলা পুলিশের এই মানবিকতা এখন প্রশংসা কুড়াচ্ছে চাঁদপুজুড়ে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা