পদ্মায় দেখা মিলছে না ইলিশের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ১:১৩
Link Copied Successfully!

এবার পদ্মায় মিলছে না ইলিশ। অথচ শ্রাবণ মাসের বৃষ্টিতে ইলিশে সয়লাব থাকার কথা জেলে ও ব্যবসায়ীদের কাছে। তবে এবার কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না দৌলতদিয়ার পদ্মায়।

বুধবার ভোরে সরেজমিন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ফেরিঘাটে গিয়ে জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

জেলেরা  জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মায় জাল ফেলে  পাওয়া গেলেও এবার ইলিশের আকাল পড়েছে। জাল ফেলেও মিলছে না ইলিশ মাছ।

বিজ্ঞাপন

দৌলতদিয়ার পদ্মার জেলে এরশাদ প্রামাণিক বলেন, গত বছর বর্ষা মৌসুমে যে পরিমাণ ইলিশ মাছ ছিল, এবার তার অর্ধেকও নেই। নদীতে ইলিশের আকাল, তার পর আবার করোনার কারণে লকডাউন; আমাদের মতো গরিব জেলেদের বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছে।

জেলে মো. ইয়াসিন প্রামাণিক বলেন, ইলিশ মাছের আকালের সঙ্গে সঙ্গে এবার অন্যান্য মাছ তেমন একটা নদীতে পাওয়া যাচ্ছে না। আমরা মাছ ধরে বিক্রি করে সংসার চালাই, মাছ না থাকায় পরিবার-পরিজন নিয়ে চলা মুশকিল হয়ে পড়েছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা