চাঁদপুরে ৭ আগস্ট থেকে গণটিকা কর্মসূচি শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৭, ২০২১ | ৬:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরে আগামি ৭ আগস্ট থেকে গণটিকা কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী বিভিন্ন টিকাকেন্দ্রে করোনার টিকা (ভ্যাকসিন) প্রদান করা হবে।

চাঁদপুর জেলার বিভিন্ন ইপিআই টিকাদান কেন্দ্র গুলোতে টিকা গ্রহীতারা করোনার এই টিকা নিতে পারবেন বলে চাঁদপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে।

আগামি ৭ আগস্ট থেকে এই সপ্তাহব্যাপী গণটিকা কর্মসূচী শুরু করা হবে। এতে করে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লা এবং বিভিন্ন ইউনিয়নের গ্রাম অঞ্চলের লোকজন খুব সহজেই হাতের নাগালেই এই করোনার টিকা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে গত কয়েকদিন ধরে চাঁদপুরে হঠাৎ করোনার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহীতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। টিকা গ্রহিতাদের সংখ্যা বেড়ে যাওয়ায় নারী-পুরুষরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা যায়।

সেজন্য ২৮ জুলাই বুধবার সকাল থেকে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষে নারীদেরকে আলাদা ভাবে করোনার টিকা (ভ্যাকসিন) প্রদানের ব্যবস্থা করেছেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়।

চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, স্বাস্থ্যবিভাগ থেকে গনটিকার কর্মসূচীর মাধ্যমে সারা দেশব্যাপী ৫০ লাখ মানুষকে করোনার টিকা দেয়ার টার্গেট গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে চাঁদপুরেও আগামি ৭ আগস্ট থেকে এই গন টিকা কর্মসূচি শুরু করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, চাঁদপুরে পূর্বে যেসব ইপিআই টিকাদান কেন্দ্র গুলো রয়েছে, সেসব কেন্দ্রগুলোকেই করোনার টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ওইসব কেন্দ্রগুলোতে এক সপ্তাহ যাবত স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে করোনার ভ্যাকসিন প্রধান করবেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা