চাঁদপুরে শিশু পরিবারে ভিন্নরকম ঈদ উদযাপন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৩, ২০২১ | ৭:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের ১১৪ শিশুকে নিয়ে কুরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভিন্নরকম আয়োজন করেছে জেলা সমাজসেবা বিভাগ।

জানা গেছে, এবারে শিশুদের ঈদ পরিপূর্ণ করতে এমন উদ্যোগ নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তারা ঈদের দুদিন আগে কুরবানির গরুর ব্যবস্থা করেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম ঈদের আগের দিনই শিশুদের জন্য ঈদ সালামি পাঠিয়ে দেন।

এ ছাড়া ঈদের দুদিন আগেই এসব নিবাসীকে দেওয়া হয় ঈদের নতুন পোশাক, অলঙ্কার ও প্রসাধনসামগ্রী। আর ঈদের আগের রাতে ফানুস উড়িয়ে ও তারাবাতি জ্বালিয়ে করা হয় উৎসব।

বিজ্ঞাপন

এ আয়োজনে শিশুরা সম্মিলিতভাবে একে অপরকে মেহেদি পরায় পরম মমতায়। তারা ঘর সাজায় তাদের নিজেদের মতো করে। এগুলোর মধ্যে তারা ভুলে যায় তাদের বাবা-মায়ের অভাব।

ঈদের দিন নামাজ ও পশু কুরবানি হওয়ার পর পরই তারা আনন্দে মেতে ওঠে। তাদের আনন্দকে বাড়িয়ে তুলতে ব্যবস্থা করা হয়েছিল মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও মজাদার কুইজ প্রতিযোগিতার। সেখানে সবার জন্যই ছিল পুরস্কারের ব্যবস্থাও।

খাবারের আয়োজনে সকালে ছিল স্পেশাল খিচুড়ি-ডিম-সেমাই, বেলা ১১টায় চটপটি, দুপুরে পোলাও-মুরগির রোস্ট-গরুর মাংস-দই ও কোমলপানীয়, বিকালে নিমকি-মিষ্টি, রাতে ভাত-গরুর মাংস ও ডাল।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা