
কঠোর লগডাউনকে ঘিরে ঢাকায় যেতে যাত্রীদের ভীড়


শুক্রবার সকাল থেকে সরকার ঘোষিত কঠোর লগডাউনের প্রঙ্গাপন জারি করা হয়েছে। আর এই লগডাউনকে ঘিরে ঢাকা মুখী কর্মজীবী মানুষগুলো ভীড়। প্রিয় মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করতে গ্রামে আসে কর্মজীবী মানুষগুলো। কিন্তু দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার ঘোষিত কঠোর লগডাউনের প্রঙ্গাপন জারি করা হয়। লগডাউনে শ্রমজীবী মানুষগুলো নিজেদের কর্মস্থলে ফিরে যেতে অসম্ভব হয়ে পড়বে। তাই লগডাউনের একদিন আগেই কর্মস্থলে ফিরে যেতে ঢাকামুখী যানবাহন স্যান্ড গুলোতে ভিড় জমায় শ্রমজীবী মানুষ গুলো।
বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ বাজারের ঢাকামুখী আল-আরাফাহ, বি আরটি সি বাস স্যান্ড গুলোতে গিয়ে দেখা যায় এমন দৃশ্যের।
কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার থেকে লগডাউন। তাই যাত্রীদের উপচে পড়া ভিড়।


কাউন্টার কর্তৃপক্ষরা জানান, যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত গাড়ি যুক্ত করা হয়েছে । তবে আগের থেক গাড়িতে যাত্রীদের চাপ সামলানো যাচ্ছে না।
অন্যদিকে যাত্রীরা বলছে, স্বজনদের সাথে ঈদ কাটাতে এসেছি। শুক্রবার থেকে লকডাউন হলে আর ঢাকায় ফিরে যেতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব, তত দ্রুত যেতে চান যাত্রীরা ।


























