
করোনা রোগীতে প্রয়োজনে অক্সিজেন দিবে সবুজ সংঘ
Link Copied Successfully!


৫৬ বছরের সামাজিক ও ক্রীড়া সংগঠন হাজীগন্জ সবুজ সংঘ। এই করোনাকালীন সময়ে বিভিন্ন সমাজসেবার কার্যক্রম করে থাকে। বর্তমান সময়ে করোনা রুগীদের পাশে অক্সিজেন সেবায় কাজ শুরু করেছে হাজীগন্জ সবুজ সংঘ।
সবুজ সংঘের নিজস্ব অনুদান ও সদস্যদের অনুদানের মাধ্যমে জনসাধারণের পাশে অবস্থান করবে।
সবুজ সংঘের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, আপাতত ৬ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে তা হয়ত জনসাধারণের সেবায় তা অপ্রতুল হতে পারে। তারপরও যাতে এমন সেবার কাজ চলমান রাখতে পারে সেই দোয়া চান সবার।


এমন উদ্যোগ গ্রহন করার জন্য হাজীগন্জ সবুজ সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটি ও সম্মানিত সদস্যগণ ও সংশ্লিষ্টদের প্রতি অনেকেই কৃতজ্ঞতা জানান।


























