
দৌলতদিয়ায় ৩ কিমি এলাকাজুড়ে যানজট
Link Copied Successfully!


রাজাবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। শয়ে শয়ে যানবাহন ও পশুবাহী ট্রাক দেখা গেছে ফেরিঘাট এলাকায়। যানজট ছড়িয়ে পড়েছে তিন কিলোমিটার এলাকাজুড়ে।
শুক্রবার সকালে দৌলতদিয়ার সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত মহাসড়কের তিন কিলোমিটার এলাকা পর্যন্ত আটকে আছে যানবাহন ও পশুবাহী ট্রাক। এতে পশুবাহী ট্রাকের বেপারি ও রাখালদের পাশাপাশি পশু এবং সাধারণ মানুষের রোদ ও গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সেখানে আটকে থাকা ব্যবসায়ী মহসীন জানান, ঘাটে আসার পর অন্যান্য গাড়ির সঙ্গে গরুবাহী ট্রাকগুলো আটকে থাকায় গরুর হিট স্ট্রোকের শঙ্কায় খামারিরা। দ্রুত ফেরিতে উঠতে পারলে অন্তত গরুগুলোকে একটু রক্ষা করা যেতো।


সূত্র: যুগান্তর
H/N




























