
অসহায় লাল মিয়াকে ব্যবসা ধরিয়ে দিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি


অসহায় কে করতে পাশে দাঁড়ালেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া কাজিম উদ্দিন বেপারি বাড়ির লাল মিয়া। লালমিয়া আগে ভিক্ষা করতো। পরে এই বিষয়টি হাজিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নজরে আসে। তিনি লাল মিয়া কে ভিক্ষা করতে বারণ করেন। এবং তাকে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু নগদ অর্থ আর একটি স্থানের ব্যবস্থা করে দেন। যেখানে লাল মিয়া একটি দোকান খুলে স্বাবলম্বী হতে পারবে। করোনার কারণে লাল মিয়া আবার দোটানায় পড়েন।
এ বিষয়টি আবারও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর নজরে আসে। পরে পুনরায় তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে লাল মিয়াকে তার চাহিদা মতো দোকানের মালামাল ক্রয় করে দেন।
এতে লাল মিয়া মেহদী হাসান রাব্বীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী এ বিষয়ে পপুলার বিডিনিউজকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হতদরিদ্রদের পাশে ছিলো, আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।


























