জেলি মিশ্রিত চিংড়ি, জব্দ ৩৫ মণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১২, ২০২১ | ৫:৫০
Link Copied Successfully!

চাঁদপুরে ক্ষতিকর জেলি মিশ্রিত বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার ভোরে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককসিট ভর্তি ৩৫ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সাদিক হোসেন বলেন, চিংড়িগুলো খুলনা থেকে চাঁদপুর হয়ে চট্টগ্রাম পাচার করা হচ্ছিল। আমরা খবর পেয়ে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালাই। এ সময় নদীর পাড়ে পরিত্যাক্ত অবস্থায় চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চিংড়ি চালানের সাথে জড়িতরা পালিয়ে যায়। এই চক্রের সাথে জড়িত চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার দুপুরে জব্দকৃত এসব চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, অধিক মুনাফার লোভে অসাধুচক্র চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশায়। জেলি মিশ্রিত এসব চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য বিভাগ এসব চক্রকে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা