জেল-জরিমানার পরও বেপরোয়া মানুষ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১০, ২০২১ | ৬:৫৩
Link Copied Successfully!

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের ৯ম দিন ছিল  শুক্রবার। কিন্তু বিধিনিষেধ আরোপে দায়িত্বশীল কর্তৃপক্ষের শিথিলতায় রাজধানীতে এদিন যানবাহন ও মানুষের অবাধ চলাচল চোখে পড়েছে। পুলিশ চেকপোস্ট কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আইন প্রয়োগে কঠোরতার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। আর জীবিকার তাগিদও মানুষকে অসহিষ্ণু করে বাইরে বের করে আনছে।

 

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

৯ দিনে ঢাকা মহানগর পুলিশ বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় গ্রেফতার করেছে প্রায় ৭ হাজার জনকে। আর জরিমানা করা হয়েছে প্রায় আড়াই হাজার ব্যক্তিকে। কিন্তু এর পরও মানুষের অবাধ চলাচল রোধ করা যাচ্ছে না। শুক্রবার সকাল ৯টা থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি চেকপয়েন্ট ও আশপাশের এলাকা এবং মিরপুরের গাবতলীতে এমনই দৃশ্যের দেখা মিলেছে।

যাত্রাবাড়ীর রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি চেকপোস্ট শুক্রবারও ছিল আগের দুদিনের মতো প্রায় নিষ্ক্রিয়। অন্যদিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে অনেকেই ঢুকছেন রাজধানীতে। মিরপুর গাবতলী চেকপোস্টে বোরকার ভেতর থেকে বেরিয়ে এলেন এক যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদে আলম নামে ঐ যুবক জানান, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেই রাজধানীতে এসেছেন তিনি, যাবেন যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ী কার কাছে যাবেন, পরিচিত নাকি আত্মীয় সে বিষয়ে একেক সময় একেক তথ্য দিচ্ছিলেন তিনি।

সূত্র:দৈনিক ইওেফাক

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা