
হাজীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই
Link Copied Successfully!


হাজীগঞ্জ -কচুয়া- গৌরীপুর সড়কের পাতানিশ বেপারী বাড়ীর সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
শুক্রবার দুপুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন বরুড়া উপজেলার আড্ডা গ্রামের আরিফ হোসেন (২৮) ও জালাল হোসেন (১৬)।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুই জনই গুরুতর অবস্থা। তবে আরিফ হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হবে বলে জানানো হয়।


























