
সুহিলপুরে করোনা থেকে দেশ রক্ষায় এতিমদের নিয়ে কোরআন খতম ও দোয়া
Link Copied Successfully!


করোনা থেকে দেশকে রক্ষা করা ও প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য দোয়া কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর বাইতুল মোনাব্বর জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
ওইসময় মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নাজমুছ ছায়াদাৎ পাটোয়ারী।
ওইসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও সাবেক সভাপতি ছিদ্দিক বকাউল। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন শাহীন পাটওয়ারী ও রাসেল পাটওয়ারীসহ আরো অনেকেই।


ভারপ্রাপ্ত সভাপতি নাজমুছ ছায়াদাৎ পাটোয়ারী বলেন, এতিমখানার হাফেজ ও এতিম ছাত্রদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়।


























