হাজীগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে পলাতক ১২ আসামি গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৭, ২০২১ | ৭:৫৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

৬ জুলাই মঙ্গলবার রাত দিন অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক ছিল।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঠালী গ্রামের তপাদার বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে নজরুল ইসলাম খোকা, তার ছেলে জিসান, কামাল উদ্দিনের ছেলে আবু সুফিয়ান, মৃত কফিল উদ্দিনের ছেলে হেদায়েত উল্ল্যাহ, ৃৃত লাল মিয়া তপাদারের ছেলে শাহ আলম, মৃত আব্দুল জলিলের ছেলে আ. মতিন, জিয়াউল হক জিতুর ছেলে আ. বাকের ও তার পিতা ইয়াকুব আলীর ছেলে জিয়াউল হক জিতু।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদের নির্দেশক্রমে এসআই সৈয়দ মোশারফ হোসেন, জয়নাল আবেদীন-২, এএসআই মোজাম্মেল হোসাইন, সুজন কুমার দাস, দিলীপ কুমার দাস, মজির হোসেন, ধীমান বড়ূয়া ও আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।

থাান অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, ফৌজধারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ সিআর মামলার ১২ জন আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন বিজ্ঞ আদালত। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানার পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে থানা পুলিশ সব সময় জিরো টলারেন্স। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। যাকেই অপরাধের সাথে যুক্ত পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। করোনার মাঝেও আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০