লকডাউন না মানায় হাজীগঞ্জে একদিনে ২৫ মামলা

Default User
মনিরুজ্জামান বাবলু ও মাঈনুদ্দিন মিয়াজী
আপডেটঃ জুলাই ৬, ২০২১ | ৯:৫২
Link Copied Successfully!

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে হাজীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযানে ২৫টি মামলা দায়ের করা হয়। ওই দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগণ ২৬ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন।

লকডাউনে সরকারের নির্দেশনা গুলো মেনে চলাচলের জন্য হাজীগঞ্জ বাজারে দফায় দফায় সচেতনতা মূলক অভিযান চলছে। মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন পৃথকভাবে এই অভিযানের নেতৃত্ব দেন। ওইসময় বিজিবি ও পুলিশ সদস্যরা ছিলেন।

অভিযানে হাজীগঞ্জ বাজারের দুপাশে রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না মর্মে ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।

বিজ্ঞাপন

তার নির্দেশের পর মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারে দশ মিনিটের মধ্যে  চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হকারদের দখল থাকা রাস্তা পরিষ্কার হয়ে যায়।

পপুলার বিডিনিউজকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জ্বল হোসেন বলেন, রাস্তা তারা লীজ আনেনি। চলাচলের পথ তারা কেন দখলে রাখবে। দিনভর হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজার, বেলচোঁ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, মঙ্গলবার সারাদিনে ১৮টি মামলায় ২০ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করা হয়। বিশেষ করে হাজীগঞ্জ বাজারের ভাই ভাই হোটেলকে ২ হাজার, বেলচোঁ বাজারের কয়েকটি কাপড়ের দোকানসহ মাস্ক ব্যবহার ও লকডাউন অমান্য করায় এসব মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার হাজিগঞ্জ বাজারের বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন। ওইসময় তিনি সাতটি মামলায় ৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন। বিকেল ৫ টার দোকানপাট বন্ধ না করায় বাজারের বিভিন্ন দোকানীকে এই মামলা ও জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা