
হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে খাবার ও মাস্ক বিতরণ


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম করোনা মুক্ত হয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করে দুস্থদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ও রেল ষ্টেশনের প্লাটফরমে অসহায় মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে মিলাদ ও দোয়া শেষে খাবার বিতরণ করা হয়। ওইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি পদ প্রত্যাশী ফেরদৌস মোরশেদ জুয়েল।
ওইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপাদার, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহাসহ আরো অনেকেই।



























