
তিন জেলায় বন্যার প্রকোপ, আরও বিস্তারের শঙ্কা
Link Copied Successfully!


অব্যাহত ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলা ফেনী, নেত্রকোনা ও হবিগঞ্জে বন্যা শুরু হয়েছে।
এর মধ্যে মুহুরী, কংস ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুহুরীবাঁধ ভেঙে ফেনীর অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্য জেলার নিম্নাঞ্চলও দ্রুত তলিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঢলের পানিতে কক্সবাজারে একটি সেতু ভেঙে গেছে।
সূত্রঃ যুগান্তর


H/N




























