শতভাগ উৎসব ভাতার দাবী সংসদে উত্থাপনে হাজীগঞ্জ বেশিকপের স্মারকলিপি প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৭, ২০২১ | ১১:৪১
Link Copied Successfully!

হাজীগঞ্জে বে-সরকারি শিক্ষক কর্মচারী পরিষদের বিভিন্ন দাবী সংসদে উত্থাপন করতে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর বরাবরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে হাজীগঞ্জ বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ(বেশিকপ)।

রবিবার দুপুরে “এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদান ও জাতীয়করণ বিষয়সহ বিভিন্ন দাবী দাওয়া জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য স্থানীয় সাংসদের কাছে স্মারকলিপি পৌঁছে দিতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের হাতে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি হস্তান্তর করেন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার তাৎক্ষণিক সকল শিক্ষক নেতৃবৃন্দকে মাননীয় সাংসদ বরাবরে দ্রুত ই-মেইল করা ও মোবাইল ফোনে জানানোর বিষয়টি আশ্বস্ত করেন।

জানা গেছে, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে প্রায় একমাস পূর্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে নিয়ে একটি প্রস্তুতি সভা হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। যা পরবর্তীতে শিক্ষকদের সকল দাবি আদায়ের কর্মসূচি পালনে ঐক্যবদ্ধ থাকতে সহযোগিতা করবে। কমিটির নাম বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ(বেশিকপ) ও প্রাথমিকভাবে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানের সময় বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ হাজীগঞ্জ উপজেলা আহবায়ক ও কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারি, যুগ্ম আহবায়ক ও বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, সদস্য সচিব ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সম্মানিত সদস্য দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবির, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান, রাজারগাঁও ফাজিল(ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখা সভাপতি ও মেনাপুর পীর বাদশাহ্ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. এবারত উল্লাহ্ মানিক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. সেলিম পাটওয়ারী, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল(ডিগ্রি) মাদরাসার প্রভাষক মো. আরিফ ইমাম মিন্টু, কাঁকৈরতলা জনতা কলেজের প্রভাষক মো. শাহাদাৎ হোসেন আজাদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাঈনুদ্দিন মিয়াজী, বেসিকপ’র প্রধান সমন্বয়ক ও সুহিলপুর এবিএস ফাজিল(ডিগ্রি) মাদরাসার সহকারি অধ্যাপক এস এম চিশতী উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি, বাংলাদেশ জমিয়তুল মোদাররেছিন, বাংলাদেশ মাদরাসা ও জেনারেল শিক্ষক এসোসিয়েশন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা