তালগাছে জ্ঞান হারালো কিশোর, গ্রামবাসীর শ্বাসরুদ্ধকর উদ্ধার

Default User
আবু তাহের মিসবাহ
আপডেটঃ জুন ৮, ২০২০ | ১১:০১
Link Copied Successfully!

তালের লেপা পাড়তে গিয়ে তাল গাছের মাথায় জ্ঞান হারালো কিশোর কাওসার হোসেন।
দুই ঘণ্টাব্যাপী গ্রামবাসীর শ্বাসরুদ্ধকর চেষ্টায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে সে সুস্থ আছেন।

ঘটনাটি রোববার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পূর্ব অলিপুর গ্রামের গগন বাড়িতে।

জ্ঞান হারানোর কিশোর হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামের আবুল বাশার কালুর ছেলে। সে পূর্ব অলিপুর গ্রামে নানার বাড়ীতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন।

বিজ্ঞাপন

অলিপুর গ্রামবাসীরা বলেন, তালের লেপা কেটে নিচে ফেলার পর তাল গাছের মাথায় জ্ঞান হারিয়ে নিস্তব্ধ হয়ে পড়ে কাউসার। তার কোনো সাড়া শব্দ না পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস খবর দিলে মই না থাকায় তারাও অপারগতা জানান।
পরে এলাকার দুই ব্যক্তি তাল গাছে উঠে কিশোরের মাজায় গামছা বেঁধে এবং রশি দিয়ে বেঁধে তাকে ধীরে ধীরে গাছ থেকে নামিয়ে আনেন।

জ্ঞান হারা কিশোর সুস্থ হয়ে উঠায় গ্রামবাসী ওই দুই ব্যক্তির কাছে কৃতজ্ঞ।

এলাকাবাসী বলেন, আল্লাহ যদি সহায় থাকেন তাহলে সকল কিছুই সম্ভব। কাউসারের নিশ্চিত মৃত্যুর কবল থেকে আল্লাহ রক্ষা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা