চাঁদপুরে দুইটি ব্রিজে সাড়ে ১১ কোটি টাকার রাজস্ব চুক্তি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৫, ২০২১ | ৮:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরে দুইটি ব্রিজের টোল চুক্তি সম্পন্ন হয়েছে। আসন্ন ২০২১-২২ অর্থবছর থেকে আগামি ৩ বছর জুন ২০২৪ সাল পর্যন্ত সরকারের রাজস্ব খাতে এতে ১১ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকার আয় হবে বলে করেছে চাঁদপুর সড়ক ও যোগাযোগ বিভাগ জানিয়েছে।

২৩ জুন বুধবার দুপুরে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আতিক উল্লা ভূঁইয়া এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলায় ৪টি বড় রকমের ব্রিজ রয়েছে। এগুলো হলো : চাঁদপুর-রায়পুর ব্রিজ,মতলব ব্রিজ,চাঁদপুর-পুরাণ বাজার ব্রিজ এবং হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ ।

বিজ্ঞাপন

চাঁদপুর-রায়পুর ব্রিজটি ৩ বছর মেয়াদে ২০১৪ সালে প্রণীত জাতীয় টোল নীতিমালার আলোকে একটি টোল আদায়কারী প্রতিষ্ঠানের সাথে টোল চুক্তি সম্পন্ন হয়েছে। আগামি তিন বছরে ব্রিজটি থেকে সরকারে সেতু ও যোগাযোগ মন্ত্রণালয় রাজস্ব পাবে ৬ কোটি ৭৪ লাখ ১২ হাজার টাকা।

চুক্তি মোতাবেক এর মেয়াদ ১ জুলাই ২০২১ শুরু এবং আগামি ৩০ জুন ২০২৪ শেষ হবে। এ ছাড়াও ১৫% ভ্যাট হিসেবে ১ কোটি ১ লাখ ১২ হাজার টাকা এবং ৫% আয়কর হিসেবে ৩৩ লাখ ৭০ হাজার টাকা সরকারের রাজস্ব খাতে চুক্তির শর্তমতে জমা দিতে হবে।

ব্রিজটির দৈর্ঘ্য ২৪৮ মিটার। যা ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। চাঁদপুর জেলা সদরের ওয়্যারল্যাস থেকে দক্ষিণে চলে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর ব্রিজটি নির্মিত হয় যা চাঁদপুর-রায়পুর ব্রিজ নামে পরিচিত।

বিজ্ঞাপন

মতলব সেতু আগামি তিন বছরে ব্রিজটি থেকে সরকারের সেতু ও যোগাযোগ মন্ত্রণালয় রাজস্ব পাবে ৫ কোটি ১৭ হাজার টাকা। চুক্তি মোতাবেক এর মেয়াদ ১ জুলাই ২০২১ শুরু এবং আগামি ৩০ জুন ২০২৪ শেষ হবে।

এ ছাড়াও ১৫% ভ্যাট হিসেবে ৪১ লাখ ৬৮ হাজার টাকা এবং ৫% আয়কর হিসেবে ২৯ লাখ টাকা সরকারের রাজস্ব খাতে চুক্তির শর্ত মতে জমা দিতে হবে।

মতলব উত্তর-দক্ষিণের সাথে সেতুবন্ধন ও ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ তথা কৃষিপণ্য দ্রব্য পাঠাতে,ঢাকা,নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার সাথে যোগাযোগ করতেই মতলব ব্রিজটি নির্মিত হয়েছে।

এ ব্রিজটি ৮৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে মতলবের মেঘনা-ধনাগোদা নদীর ওপর এটি নির্মিত হয়। যার দৈর্ঘ্য ৩০৪.৫১ মিটার।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আতিক উল্লা ভূঁইয়া জানান,দেশের বেশ কয়েকটি মন্ত্রণালয় নিয়ে একটি জাতীয় টোল আদায় কমিটি গঠন করা হয়। ঐ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০১৪ সালে সারাদেশের ব্রিজগুলোর রাজস্ব আদায় নিয়ে একটি জাতীয় টোল আদায় নীতিমালা করা হয়।

জাতীয় ঔ নীতিমালায় দেশের সব জেলায় ১৯৯ মিটার পর্যন্ত সকল ব্রিজের টোল আদায় যোগ্য। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এতে রাজস্ব আদায় করতে পারবে বলে বিবেচিত হবে। জাতীয় টোল আদায় নীতিমালা অনুযায়ী চাঁদপুরের মতলব ব্রিজ ও চাঁদপুর-রায়পুর এ ব্রিজ দুটিসহ অপর দুটিও টোল আদায়যোগ্য।

প্রসঙ্গত, আন্ত:মন্ত্রণালয় বৈঠকে জাতীয় নীতিমালা ২০১৪ সালে গৃহীত হয়।এতে সরকারের পরিকল্পনা,যোগাযোগ,সেতু,অর্থ সংস্থাপন মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে জাতীয় টোল আদায় নীতিমালা ২০১৪। কোনো ব্রিজের টোল ফ্রি করা বা না করার বিষয়টি সম্পূর্ণ কমিটির সিদ্ধান্তের ব্যাপার। সড়ক ও জনপথ বিভাগ ইচ্ছা করলেই টোল আদায় চুক্তি ’বা ‘টোল মুক্ত ঘোষণা করতে পারে না বলে জানা যায় ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা