মতলব উত্তরের মোহনপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৩, ২০২১ | ৯:৩০
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৩ জুন বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান,ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল মাষ্টার।

বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী বেগম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবাদুল হক মৃধা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান,উপজেলা ছাত্রলীগের নেতা আবু হানিফ অভি প্রমুখ।
পরে নেতা কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা