হাজীগঞ্জ পৌরসভার আট হাজার পরিবারে ৪৩ লক্ষ ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২০, ২০২১ | ৭:৪৪
Link Copied Successfully!

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক নির্মিত পৌরসভার ভূপৃষ্ঠস্থ্য পানি শোধনাগার শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম।

রোববার বিকেলে হাজিগঞ্জ পৌর ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের মসজিদের ইমাম হাফেজ মোঃ ফয়সাল হোসেন।

হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম টেলিকনফারেন্সে বক্তৃতা প্রদান করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবু মুসা মোঃ ফয়সাল, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ, হাজিগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি রুহি দাস বনিক।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌরসভার সচিব নুরে আজম শরিফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ৩৬ বছরের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর প্রতিষ্ঠান হাজিগঞ্জ পৌরসভা। ১৯৯৮ সালে প্রথম পানি সরবরাহ প্রকল্প চালু হয় এবং ভূগর্ভস্থ পানি পাম্পের সাহায্যে উত্তোলন করে গ্রাহকদের পানির চাহিদা মেটানো হয়। বর্তমান আমার দায়িত্বকালীন সময়ে পানি সেবা খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পৌর সারফেস ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট নির্মাণ তথা ভূপৃষ্ঠস্থ পানি নদীর পানি শোধন এর মাধ্যমে সুপেয় পানি গ্রাহকদের দৌড়গোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে।

প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়, ২০১৭ সালেট ৬ ফেব্রুয়ারি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২০১৮ সালের ২০ জানুয়ারি। এই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ফরিদগঞ্জের মেসার্স শামীম ট্রেডার্স জেভি, প্রকল্পটি নির্মাণে প্রায় ১২ কোটি টাকা ব্যয় করা হয়। প্রকল্পটি চালু হলে প্রতিদিন গড়ে ৪৩ লক্ষ ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩১ কিলোমিটার পানি পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই প্রকল্পে ৮ হাজার পরিবার উপকৃত হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সাবেক জনপ্রতিনিধি পৌরবাসীকে মিথ্যা আশ্বাস দিয়েছেন। তিনি এমন স্বপ্ন দেখলেও তা টেন্ডার প্রক্রিয়া পর্যন্ত হয়নি।

প্রবাসীকে আরো উন্নত প্রাণী সেবা প্রদানের লক্ষ্যে হাজিগঞ্জ-শাহরাস্তির আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের আন্তরিক সহযোগিতায় এবং মেয়র ও পৌর পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় আরোও ১টি ভূপৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

বক্তৃতা শেষে প্রকল্পটি উদ্বোধন ঘোষণা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা