
চাঁদপুর বড়স্টেশন নিয়ে রেলের আত্মঘাতী সিদ্ধান্ত
Link Copied Successfully!


চাঁদপুরে ভাঙন ঝুঁকিপূর্ণ স্থান ডাকাতিয়ার পাড়ে ‘মডেল স্টেশনে’ রূপ দিতে প্লাটফর্ম বাড়ানো ও চারদিকে বাউন্ডারি দেওয়াল ও ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অথচ ইতোপূর্বে ওই স্থানের রেলওয়ে ও বিআইডব্লিউটিএ’র কয়েকশ কোটি টাকার সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে। তাই রেলওয়ের এ সিদ্ধান্তকে আত্মঘাতী মনে করছে চাঁদপুরের জনগণ।
তাদের অভিমত, যেখানে বড়স্টেশন মোলহেড এলাকায় জনগণের প্রবেশাধিকার সবসময় সীমিত রাখা হয় ও প্রাকৃতিক দুর্যোগে কোনো সিগন্যাল হলে মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, সেখানে ঝুঁকিপূর্ণ এ জায়গায় রেলওয়ে বিভাগ অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে। এটি কি আসলেই টেকসই মডেল স্টেশন করার পরিকল্পনা নাকি সরকারি অর্থ লুটপাটের ধান্ধা-এসব প্রশ্ন এখন সচেতন মহলের।
চলতি সপ্তাহে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের ডিইএন-১ আব্দুল হানিফ চাঁদপুর সফরে এসে বড়স্টেশনকে মডেল স্টেশন করার পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান। বিষয়টি নিয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ কমিটির সদস্য অনেকেই রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। ওই সভায় রেল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানানো হয়।
সূত্র:যুগান্তর


H/N

























