দরিদ্র পরিবারগুলো পুষ্টি যোগানের পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠবে – রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২১ | ১০:৪০
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক আত্মকর্মসংস্থানমূলক সহায়তা প্রকল্পের বিশেষ বরাদ্দের প্রথম পর্যায়ে হাজীগঞ্জ উপজেলায় ৫৫ পরিবারকে দেয়া হলো মুরগির খামার। এই খামারে থাকছে ৪০ টি করে ডিম দেয়া মুরগী ও ছয় মাসের খাবার।

৪০ হাজার টাকার এই প্রকল্পে প্রথম পর্যায়ে পেয়েছে ৫৫ দরিদ্র পরিবার। সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মুঠোফোনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

উদ্বোধনকালে মুঠোফোনে তিনি বলেন, এই মুরগি পালনের পাশাপাশি দরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠতে পারবে এবং পুষ্টিকর খাবার নিজেরাও যোগান দিতে পারবে।

বিজ্ঞাপন

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।

ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুণ, জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, উপজেলা উন্নয়ন কমিটির সদস্য হাবিবুর রহমান লিটন, যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্য মো. আবুল কাশেম, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, ৬ নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান, ৪ নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মানিক সহ আরো অনেকেই।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন এ বিষয়ে বলেন, জেলা পরিষদের এই প্রকল্পের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ৫৫ পরিবারের কে ৪০ হাজার টাকা করে আত্মকর্মসংস্থানের সহযোগিতা করা হয়েছে। দ্বিতীয় প্রকল্পে ২২ পরিবার ও তৃতীয় প্রকল্পে ৫৪ পরিবারকে ৫০ হাজার টাকার আত্ম-কর্মসংস্থানের প্রকল্পে সহায়তা দেয়া হবে। লটারির মধ্যমে এই পরিবারগুলোর তালিকা তৈরি কর হয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা