মামীর সাথে অভিমান করে দশম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

Default User
চয়ন ঘোষ
আপডেটঃ জুন ৮, ২০২১ | ১২:২০
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পৌরসভাস্থ বারোঠালিয়া এলাকায় আজ রবিবার (৬ জুন) সন্ধ্যায় মামীর সাথে অভিমান করে দশম শ্রেণীর ছাত্রী শিলা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শিলা আক্তার তার নানার বাড়ীত থেকে পড়ালেখা করতো। ঘটনার দিন সন্ধ্যায় পড়ার টেবিল নিয়ে মামী নুরুন নাহারের সাথে তর্ক বিতর্ক হয়। সেই তর্কের জের ধরেই অভিমান করে রান্না ঘরের আড়ার সাথে গলায় উরনা দিয়ে আত্মহত্যা করে সে। এদিকে রান্নাঘরে শিলার ঝুলন্ত মরদেহ দেখে তার নানি জাহানারা বেগম ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

শিলার নানী জাহানারা বেগম বলেন, তার দাদার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড় কুড়ি গ্রামে, বাবার নাম আমির হোসেন। মেয়ের সাথে (নিজের মেয়ে) ছাড়াছাড়ি হয়ে যাবার পর শিলা তার কাছেই থাকত।

বিজ্ঞাপন

জাহানারা বেগম আরো বলেন, ঘটনার দিন তার প্রবাসী ছেলে রিপন প্রধানের স্ত্রী নুরুন্নাহার ঘরের আসবাবপত্র নাড়াচাড়া করেন। এতে শিলার পড়ার টেবিল সরিয়ে নেওয়া হয়। আর পড়ার টেবিল সরিয়ে নেওয়ার কারণে সারাদিন শিলা কোন কিছু খাইনি। তাই বলে সে সন্ধায় এমন কাজটি করবে তা তিনি ভাবতে পারছেন না।

এদিকে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার বিষয়টি থানা পুলিশ অবহিত হলে মতলব দক্ষিণ থানার এসআই রুহুল আমিন জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা