বাহিরে তুলি ফার্মেসি, ভিতরে পরীক্ষা-নিরীক্ষা

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ৩১, ২০২১ | ৮:০৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তুলি ফার্মেসী। ফার্মেসির মালিক মফিজুল ইসলাম। তার ফার্মেসিতে একজন টেকনিশিয়ান রয়েছে। তার কাজ কম্পিউটারে রিপোর্ট প্রদান করা। পড়ালেখার বালাই নেই। ফার্মেসির আলমীরাতে ওষুধ সাজানো থাকলেও ভেতরে একটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন রয়েছে।

প্রশাসন থেকে কেউ আসলে বাহিরে ফার্মেসি ভিতরে ফটোকপি। এভাবে কেউ আসলে তালবাহানা করে চালিয়ে যাচ্ছেন রমরমা ফ্যাথলজী ব্যবসা।

সোমবার পপুলার বিডিনিউজের অনুসন্ধানে গিয়ে এক সংবাদকর্মী নিজেই তার পরীক্ষার জন্য ভিতরে প্রবেশ করে। ওই সংবাদকর্মী মাত্র দুই মিনিটে তার ব্লাড পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে হতভম্ব।
যেখানে বসে ঔষধ বিক্রি করে, টাকা লেনদেন হয়, সেখানে বসেই ব্লাড টেনে, সেখানেই পরীক্ষা করে। ভিতরের রুমের কম্পিউটার থেকে রিপোর্ট প্রদান করে।
অবাক করা কান্ড হলো তুলি ফার্মেসীর ভিতর যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, আর সেখানে বসে প্যাডের মধ্যে দেওয়া হয়েছে দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার।

বিজ্ঞাপন

অথচ খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগেই দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ার পর সোমবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সোহেব আহম্মেদ চিশতীকে বিষয়টি অবহিত করা হয়।

তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ ও সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে এই তুলি ফার্মেসীতে অনিয়মের তালিকা তৈরি করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে তুলি ফার্মেসীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

তুলি ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে গোপন ভিডিও ও তথ্য বিবরণী উপস্থাপন করলে তিনিও সত্যতা স্বীকার করেন। পরে তিনি তার ভুলের জন্য অনুশোচনা করে বলেন, তিনি আর কখনো এই ফার্মেসিতে পরীক্ষা-নিরীক্ষার কাজ করবেন না।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ বলেন, আমরা সকল তথ্য সংগ্রহ করছি। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা