চাঁদপুরে জিলানী চিশতি কলেজের অসুস্থ শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহনন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৯, ২০২১ | ১:৫২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী কলেজের শিক্ষক মো. নুরুল বাতেনের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ মে শনিবার সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের একটি ভাড়া বাড়িতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও তার সহকর্মীদের বক্তব্য বাতেন আত্মহত্যা করেছেন। তিনি জিলানী চিশতী কলেজের সমাজকল্যান বিভাগের প্রভাষক ছিলেন।

কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি দু:খজনক ও মর্মান্তিক। প্রভাষক বাতেন অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। কি কারণে তিনি আত্নহত্যার পথ বেছে নিলেন তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তার একটি পা অপারেশন করা হয়। সেখান থেকে তিনি পা নিয়ে দুশ্চিন্তা করতেন। পরে সকালে খবর পাই তিনি নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জিলানী চিশতী কলেজের এক শিক্ষক গলায় ফাঁস দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আমাদের অবগত করে। নিহতের পরিবার জানায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা