
আনোয়ার মাঝি হত্যার মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের আনোয়ার হোসেন মাঝির হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করে গ্রামবাসী।
শুক্রবার (২৮ মে) সকালে উদামদী পাম্প হাউজ এলাকায় মানববন্ধনে আনোয়ার হোসেন মাঝি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।
আসামী সুমন প্রধান, কামরুল প্রধান, ফরহাদ প্রধান, খাজা আহমেদ প্রধান, মাহবুব প্রধান, শাহজাহান প্রধান, আবুল বাশার প্রধান, জুবরান প্রধান, জাকির হোসেন প্রধান, সফিউদ্দিন প্রধান, সম্রাট প্রধান, মারফত আলী প্রধান, আল আমিন প্রধান, শুক্কুর আলী প্রধান, শেখ সাদী প্রধান ও বেলায়েত প্রধান’সহ সকল আসামি এখনো পলাতক রয়েছে, তাদের আটক করতে পুলিশকে আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সমাজসেবক মানসুর মোল্লা, বাবুল মিয়াজী, হানিফ কাজী, ফারুক কাজী, তাফাজ্জল মাঝি, লিয়াকত আলী মাঝি, আবুল কালাম মাঝি, আনোয়ার প্রধান, মুক্তার হোসেন মাঝি, সুমন, জামাল ও আল- আমিন।


























