হাজীগঞ্জে এনজিও অফিসে হামলা, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ২৬, ২০২১ | ৫:৩১
Link Copied Successfully!

মো: মজিব পাটোয়ারী

হাজীগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) অফিসে হামলা বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নে কোন্দ্রা গ্রাম সমিতি (এসডিএফ) অফিসে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের মধ্যে কোন্দ্রা হাজীবাড়ীর মুকসুদের ছেলে রবিউল(২৫), মজুমদার বাড়ীর মৃত হারুন মজুমদারের ছেলে বোরহান(২৭),মেস্তুরী বাড়ির আবুল হাসেমের ছেলে কাশেম(৪৫),সুজত আলীর ছেলে বকুল(৪২),দর্জি বাড়ির বিল্লালের স্ত্রী আমেনা(৪০),আবদুল কাদেরের স্ত্রী আছমা(৪০) সংঘবদ্ধভাবে এ হামলা চালায়।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে জানাগেছে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এ আমেরিকান প্রকল্প থেকে বাংলাদেশ অর্থমন্ত্রনালয়ের মাধ্যমে প্রণোদনার নয় লাখ বিশ হাজার টাকা গ্রাহকদের মাঝে বিতরন করার তালিকা তৈরির প্রস্তুতি চলছিলো। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর করোনাকালীন সময়ে ১৮০সদস্যদের মধ্যে যাচাই-বাচাই করে ১১৫জনের তালিকা তৈরি করে গ্রাহকদের মাঝে ওই টাকাটা বিতরণ করার কথা রয়েছে।

জানাগেছে, ১১৫জনের তালিকার মধ্যে একই পরিবারের তিনজনের নাম রয়েছে ওই পরিবারের আরেকজনের নাম তালিকায় না থাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসডিএফ এর সভাপতি রাশেদা, গ্রাম সমিতির সভাপতি মমতাজ, গ্রাম সমিতির ক্যাশিয়ার জাহানারা জানান, আমরা ১৮০জন সদস্যদের মাঝে যাচাই-বাচাই করে তালিকা প্রস্তুতি তৈরি করছি তখনি হঠাৎ করে আমাদের মহিলা সদস্যদের উপর হামলা চালায় এবং অফিসে ভাংচুর চালায় সেই সাথে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও রেহাই পায় নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ মুন্সী তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন। ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা