হাজীগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে বসত ঘর ভাংচুর

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ২৬, ২০২১ | ১২:২৪
Link Copied Successfully!

সম্পত্তি বিরুধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো: রফিকুল ইসলামের বসত ঘর ভাঙ্গচুর করার অভিযোগ পাওয়া গেছে। হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ১নং বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিপক্ষ হামলা কারী মো: শহীদ বেপারী ও মো: রফিকুল ইসলাম বেপারী সহদর আপন ভাই, দীর্ঘ দিন যাবৎ তাদের সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় মাঝে মাঝে বাক বিতর্ক হয় ।তারই ধারাবাহিকতায় রবিবার প্রতিপক্ষ মো: শহীদ বেপারী তার ছেলেদেরসহ হামলা করে ছোট ভাই রফিক বেপারীর বসত ঘর ও টিনের তৈরী বাথরোম ভাঙ্গচুর করে ।রফিকের স্ত্রী কোহিনুর বলেন- তাদের ভাগের সম্পত্তি অথচ ভোগ করতে দিচ্ছে না তারই বাসুর শহীদ বেপারী।

তাদের অত্যাচারে নিজের বসতভিটায় থাকতে পারছি না থাকতে হচ্ছে বাড়া বাসায়। এ বাড়িতে আসলেই তেড়ে আসে মারতে, শুধু তাই নয় ভাড়াটে লোকজন নিয়ে এসে আমাদের উপড় হামলা চালায়। এনিয়ে চাঁদপুর আদালতে মামলা হলে আমাদের পক্ষে রায় হয় এবং স্হানীয় গন্যমান্যরা বসে একাধিকবার আমাদের সম্পত্তি বুঝিয়ে দেয়। কিন্ত কোন ভাবেই আমার বসতভিটায় আসতে পারছি না। আমার বসতভিটায় যেনো থাকতে পারি আমার ছেলে সন্তান নিয়ে এবিষয়ে আমি স্হানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

এবিষয়ে রফিকুল ইসলাম বেপারীর বৃদ্ধ মা রৌশনারা(৭০) জানান, আমার পৈত্তিক এই সম্পত্তি থেকে আমার ছেলেদের মাঝে সমবন্টন করে দিয়েছি। কিন্তু বড় ছেলে শহীদ বেপারী আমার মেজো ছেলে রফিকুল ইসলামকে বাড়িতে উঠতে দেয় না ওদের মারধর করে এবং বসতঘর ভাঙ্গচুর করে এবং অন্য ছেলেদের উপরও নিযার্তন করে । শুধু তাই নয় বড় ছেলে আমাকে কোন খাওয়া দেয় না বরং ছেলের বউ আমাকে কয়দিন পরপর মারধর করে, এমনকি ঈদের দিনেও আমাকে মেরে কপাল পাটিয়ে দিয়েছে । বিষয়টি বড় ছেলেকে জানালে আমাকে উল্টো অখ্যর্ত ভাষায় গালি-গালাজ করে।

স্থানীয় বাসীন্দা মজিব মিয়া বলেন- গতকালের ভাঙ্গচুরের বিষয়ে আমি শুনেছি,তাদের এই জামেলা দীর্ঘদিনের এরা কাউকে মানেনা তাই আমরা মাথা গামাই না ।

অভিযুক্ত শহীদের বক্তব্য জানতে চাইলে ঘরের দরজা বন্ধ করে সরে পড়ে ।

বিজ্ঞাপন

 

৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন গাজী বলেন- সম্পত্তি বিরোধের বিষয়ে স্হানীয় ভাবে কয়েকবার শালিশ বৈঠকের মাধ্যমে বসে তাদের উভয়ের সম্পত্তি মাপ জরিপ করা হয়। এবং সবাইকে সম্পত্তি বুঝিয়ে দেয়ার পরও তাদের মধ্যে সমজ্তা হয়নি এবং তারা আমাদেরকে মূল্যায়ন করেনা ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা