
গভীর রাতে পাচারকালে ১০ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ
Link Copied Successfully!


পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে পাচারকালে ট্রাকসহ ১০ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ।
গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদের নেতৃত্বে শনিবার গভীর রাতে দশমিনা উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচ লাখ রেণু জব্দ করা হয়। ওই রেণুর বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলা সদরের আরজবেগী বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে পাচারকালে পাঁচ লাখ রেণু জব্দ ও মোস্তাকিম মোল্লা (৪০) নামে এক ট্রাকচালককে আটক করে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।


সূত্র:যুগান্তর
H/N




























