গেমস খেলার এমবির জন্য টাকা দেয়নি মা, ক্ষোভে ছেলের আত্মহনন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২১, ২০২১ | ১১:০২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইলে ফ্রি ফায়ার ভিডিও গেমস খেলার জন্য এমবি কিনার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে মামুন (১৪) নামের এক কিশোর আত্মাহনন করেছে।

২১মে শুক্রবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে ।

পাশের বাড়ির মামা সাঈদ হোসেন জানায়, ঈদের ছুটিতে মায়ের সাথে মামুন ও তার দুই বোন নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে মামুন গেমস খেলতে মায়ের কাছে মোবাইলের এমবির জন্য টাকা চাইলে, তার মা কমলা বেগম পরে দিবে বলেন।

বিজ্ঞাপন

এই কথা শুনে রাগে ক্ষোভে ঘরের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে । তার মা বর্তমানে ঢাকা একটি গামেন্টেসে চাকরী করে। মায়ের আয় দিয়েই তাদের সংসার চলতো।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে মতলব দক্ষিণ থানা পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা