সংগ্রামের মাধ্যমে এই সম্মান এসেছে : প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৭, ২০২১ | ৩:৪২
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, দেশী-বিদেশী নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ নিজেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশি-বিদেশি নানা বাধা জয় করে আমরা এই অবস্থানে এসেছি।’

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি তার বাসভন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

“বাংলাদেশ এখন স্বাধীন এবং এটি স্বাধীন থাকবে। আমরা এটিকে জাতির পিতার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব,’ তিনি পুনরায় নিশ্চিত করেন।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে আগামী দিনে আরও এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

তার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্পর্কে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, তিনি সমস্ত প্রতিকূলতা ও বাধা পেরিয়ে স্বদেশে ফিরে এসেছিলেন।

‘অনেক বিধিনিষেধ ছিল … তৎকালীন সরকার আমাকে কোনোভাবেই ফিরতে অনুমতি দেয়নি, আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলেছে,’ তিনি স্মরণ করেন।

আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।

সূত্র : ইউএনবি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা