আল আকসায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের ঘটনায় বাংলাদেশের নিন্দা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১১, ২০২১ | ২:৩৮
Link Copied Successfully!
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নিরীহ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবারের উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে অধিকৃত অঞ্চলে স্থানান্তরিত করার ফলে এই ভয়াবহতা প্রকাশ পায়। এটি মানবিক মানদণ্ড, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন এবং চুক্তির চরম লঙ্ঘন। ইসরায়েলের এ হামলা সারা বিশ্ব জুড়ে মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের সন্ত্রাসী প্রকৃতির আক্রমণ বন্ধ করার জন্য টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। ইসরায়েল কর্তৃক অধিকৃত অঞ্চলগুলোতে ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা বন্ধ করতে হবে।
১৯৬৭ সালের আগের সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে প্যালেস্টাইন রাজ্য প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনরায় নিশ্চিত করছে।
জাতিসংঘের বিভিন্ন রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র ও আঞ্চলিক অখণ্ডতায় একটি সার্বভৌম ও স্বাধীন স্বদেশের জন্য ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অধিকারসমূহ দৃঢ়ভবে সমর্থন করে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন ইস্যুতে উভয় দেশের সংলাপের মাধ্যমে শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত।
এর আগে ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালায়।  গত কয়েক দিন ধরে মুসল্লিদের ওপর হামলার পর সোমবার সকালেও মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা মসজিদ এলাকা ঘেরাও করে রাখে। মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে। এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়।
M/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা