কালচোঁ প্রবাসী আওয়ামী ফোরামের ঈদ সামগ্রী পেলেন দুই শতাধিক পরিবার

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ১০, ২০২১ | ৩:০৪
Link Copied Successfully!

প্রবাসী আওয়ামী ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্হ,হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ(দঃ) ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কলার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ৬ষ্ঠ বারের মত এসব বিতরণ করেন।

বিজ্ঞাপন

ঈদ সামগ্রী বিতরণের পূর্বে জান্নাতুল বাকী মসজিদের খতিব মাওলানা মাসুদুল করিম কোরআন তোলোওয়াত করেন ও মাওলানা মুফতি আবদুল জলিল সকল প্রবাসী ও দেশের জন্য করোনা থেকে মুক্তির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া প্রার্থনা করেন।

প্রবাসী আওয়ামী ফোরামের প্রধান সমন্বয়ক সোহাগ হোসেন মোল্লার সঞ্চালনায় প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি মো: কামাল হোসেন খোকন টেলিকনফারেন্সে বক্তৃতা করেন।

কামাল হোসেন খোকনের অক্লান্ত মেধা ও বিচক্ষণতার কারনে সকলের সাথে সমন্বয় করে এবারো গরিব দুস্হদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া এবং সমিতির সহ-সভাপতি খায়ের সহ উপদেষ্টা মণ্ডলীর অন্যান্যরা অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে । পূর্বে প্রবাসী আওয়ামী ফোরাম বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়ানো হয়।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মল্লিক, সিনিয়র সহ সভাপতি মামুন বেপারীর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রবাসী আওয়ামী ফোরাম ৪নং কালচোঁ(দঃ) ইউনিয়নের অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি মো: কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো: নুর আলম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন বেপারী, সাংগঠনিক সম্পাদক মো: রিপন সর্দার, প্রধান উপদেষ্টা মো: মনিরুজ্জামান, সন্মানিত উপদেষ্টা মো: আলমগীর সর্দার, উপদেষ্টা মো: আঃ রহিম, মো: আঃ কুদ্দুছ, বাংলাদেশ প্রধান সমন্বয়কারী মো: সোহাগ হোসেন, মো: ইয়াছিন আরাফাত, আঃ মতিন, মো: রাহিম ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো: ফারুক মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো: গিয়াসউদ্দিন, মনির হোসেন, মো: নাছির তালুকদার, সোহেল তালুকদার, মো: দেলোয়ার সর্দার, মো: রুবেল, মো: রাজিব মিয়াজী, মো: শাহ-আলম, শরিফ মুন্সী, মো: রায়হান হোসেন,মো: মাইনুদ্দিন,সন্মানিত উপদেষ্টা আঃ হান্নান মানিক, প্রচার সম্পাদক মো: ফয়সাল তালুকদার প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা