চাঁদপুরের কোথাও ভারতফেরত করোনা আক্রান্ত রোগী নেই: সিভিল সার্জন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৯, ২০২১ | ১১:২৭
Link Copied Successfully!

চাঁদপুরে ভারত থেকে আসা কোনও করোনা আক্রান্ত রোগী এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কোনও রোগী নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ। ৯ মে রবিবার এ তথ্য জানিয়েছেন তিনি।

সকাল থেকে অনেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরে ভারতফেরত করোনা শনাক্ত এবং ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে স্ট্যাটাস দেন। তবে চাঁদপুরের স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, এ ধরনের কোন তথ্য তাদের কাছে নেই।

স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার ভারত থেকে দু’জন ব্যক্তি আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এসেছেন। তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের আগে তাদেরকে আগড়তলায় ১০ দিন আইসোলেশনে রাখা হয়। সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর তারা বৃহস্পতিবার হাজীগঞ্জে আসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে আসার পর তাদের শরীর থেকে আবারও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এখানেও তাদের রিপোর্ট নেগেটিভ আসে। এ দু’জন ছাড়া আর কোনও ব্যক্তির ভারত থেকে চাঁদপুরে আসার তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. সোয়েব আহমেদ চিশতী বলেন, ভারত থেকে হাজীগঞ্জের দু’জন বুধবার দিন বর্ডার ক্রস করে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার হাসপাতালে আসার পর শনিবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, তাদের করোনার রিপোর্ট নেগেটিভ এলেও সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে হাসপাতালে আরও কিছুদিন থেকে আইসোলেশনের মেয়াদ পার করতে হবে।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, চাঁদপুর সদর উপজেলায় ভারত থেকে আসা কোনও ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে বলে আমাদের জানা নেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বলেন, চাঁদপুরে ভারতফেরত কোনও করোনা আক্রান্ত রোগী আছে বলে আমার জানা নেই। তিনি বলেন, ভারত থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করলে তার তথ্য মেইলে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, যশোর এবং ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন আমাদের কাছে তালিকা পাঠান কারা কারা দেশে প্রবেশ করেছেন। সে অনুযায়ী ভারত থেকে আসা দু’ হাজীগঞ্জ হাসপাতালে আছে। ব্রাহ্মণবাড়িয়াতে ৩ জন আর দু’ জন ঢাকায় আছে বলে জানি। এছাড়া অন্য কোনও তথ্য আমার জানা নেই। সূত্র – বাংলা ট্রিবিউন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা