হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ 

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ৮, ২০২১ | ৯:১৩
Link Copied Successfully!
পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে বলাখাল বাজারে দুই শতাধিক দুস্থ, ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মুকবুল আহমেদ কলেজ প্রাঙ্গণে পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল বেপারীর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন  করা হয়।
ইফতার বিতরণ শেষে সোহেল বেপারী বলেন, সাংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম ও জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ এই কার্যক্রম চালিয়ে আসছে।
সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার তৃতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে। করোনাকালের শুরু থেকে ছাত্রলীগ সব সময় গণমানুষের পাশে ছিলো। আগামীতে প্রতিটি দূর্যোগে ছাত্রলীগ নেতা কর্মীদের গণমানুষের পাশে থাকতে হবে। তার ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় সাধ্য মতো এলাকার -দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার ছাত্রলীগের সহ-সভাপতি তানভির আহম্মদ  চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কাজী রাজবীর, সাঈদী মোরছালীন ফরহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব, সহ-সম্পাদক রাজিব সাহা,
জহির উদ্দিন, অফি, আসিফ গাজী, আল আমিন বেপারি, সদস্য কাশফি আহমেদ, রাকিব। ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিসান সাহা প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা