
প্রবাসী আকতার হোসেনের দেয়া ঈদের নতুন পোশাক পেলো দুইশ পরিবার


হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের মৈশামুড়া গ্রামের প্রবাসী আকতার হোসেন ২ শ পরিবারের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেন। মৈশামুড়া ও মোহাম্মদপুর গ্রামের অসহায় পরিবারের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।
এছাড়াও তিনি গত কয়েকদিন আগে ১ শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছিলেন। বিতরনকৃত ঈদের নতুন কাপড়ের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গী নগদ টাকাসহ অন্যান্য বস্র সামগ্রী। তাঁর পক্ষে বাবা আলহাজ্ব সাখাওয়াত হোসেন এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
প্রবাসী আকতার হোসেন প্রবাস থেকে টেলিফোনে জানান, তার এ কর্মকান্ড নিয়মিত। প্রতিবছর তিনি এ গ্রামে আসহায় পরিবারের মাঝে এসব খাদ্য ও বস্র বিতরণ করেন। তিনি তাঁর অসুস্থ্য বাবা ও ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।


অসহায় মহিন ভুঁইয়া বলেন, তিনি দানবীর। তিনি সবসময় আমাদেরমত গরিব অসহায়দের পাশে দাঁড়ায়। আল্লাহ তাঁকে নেক হায়াত দান করুন।
সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ বলেন, আকতার আমাদের গ্রামের গর্ব। দানবীর। তার সহায়তায় মানুষ উপকৃত হচ্ছে। এ ছাড়াও তিনি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দান করে আসছেন। তার বাবা ও ভাই কাইউম অসুস্থ্য তাদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।



























