হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে তিনটি মাদ্রাসা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২১ | ৯:১০
Link Copied Successfully!

পবিত্র মাহে রমজানে হাজীগঞ্জ উপজেলার তিনটি মাদ্রাসা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

বুধবার হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া রাহমাতুল্লিল আলামীন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, বদরপুর কাশেমিয়া চিশতিয়া মাদ্রাসা এবং টোরাগড় আল আমিন মাদ্রাসার শিক্ষার্থী এবং হাজীগঞ্জ বাজারের পথচারীদের মাঝে প্রায় ৪ শতাধিক ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে ৪০ জন বন্ধু মিলে হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব নামে একটি সামাজিক সংগঠনের সূচনা করা হয়।

সংগঠনে প্রবাসী ও হাজীগঞ্জ বাজারের কর্মজীবী বন্ধুরা একত্রিত হয়ে এই সংগঠনটি সমাজের অসহায় দুস্থ ও মানবিক কাজে নিয়োজিত থাকবে বলে আত্মপ্রকাশ করে।

সংগঠনের সভাপতি আমেরিকান প্রবাসী জাহাঙ্গীর আলম শিবলুর নেতৃত্বে আগামীতে হাজীগঞ্জ উপজেলায় আত্মমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বুধবার সকালে কোরআন খতম দুপুরে মিলাদ ও বিকালে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতারে অংশ নেয় সংগঠনের নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, এমন মানবিক কাজে সংগঠনটি কাজ করবে।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সব বন্ধুরা মিলে সমাজে ভালো কাজে অংশগ্রহণ করতে চাই। সবার দোয়া কামনা করছি।

হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা ও পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুউদ্দিন মিয়াজী পপুলার বিডিনিউজকে বলেন, সম্বলিত প্রচেষ্টায় আমরা সমাজ সেবায় অবদান রাখতে চাই।

হাজীগঞ্জ বিশ্বরোড হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক সংলগ্ন রান্ধুনীমুড়া রাহমাতাল্লিল আলামিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন পরিচালনা করেন মাওলানা নেছার আহমেদ, হাফেজ আলআমিন, ক্বারী আজিজুল্লাহ ও মাওলানা শাহ পরান।

হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার বলেন, সকালে কোরআন তেলওয়াত,  বিকালে মিলাদ ও দোয়ার আয়োজন এবং বিকালে ইফতার বিতরণ করা হয়।

তিনটি মাদ্রাসা ও পথচারীদের ইফতার কার্যক্রমের বিভিন্ন কাজে অংশ নেয়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন সম্রাট, সুমন সরদার, সুমন কাশারি, কাইয়ুম সরদার, আজাদ হোসেন, রাজু, রফিকুল ইসলাম সোহেল, শাহ পরান, রবিন, মাহফুজ, কামরুল বলি, সোহেল রানা ও সোহাগ মজুমদার, মনির, গাফ্ফার, রবিন ও রোমান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা