গণপরিবহন বন্ধ, তারপরও রাজধানীতে তীব্র যানজট

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২১ | ২:৪০
Link Copied Successfully!

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। যদিও ৫ এপ্রিল থেকে গণপরিবহণ বন্ধ রয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকেই সড়কে অধিক পরিমাণে প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। অনেকেই মনে করছেন রোজার ঈদ এগিয়ে আসার সঙ্গে যানজট আরও বাড়তে থাকবে।

এদিকে চলমান বিধিনিষেধ ৫ মে (বুধবার) মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৮ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কয়েকটি শর্ত সংযুক্ত করে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময় বর্ধিত করা হলো।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার (২৫ এপ্রিল) থেকে রাজধানীতে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়। এর পর থেকে রাজধানীতে ফিরছেন মানুষ।

কর্মস্থলমুখী মানুষের ঢল সোমবার থেকে আরও বেড়ে যায়। একমাত্র গণপরিবহন চলাচল ছাড়া সবকিছু যেন স্বাভাবিক। দূরপাল্লার বাসগুলো বন্ধ থাকলেও ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইক, পণ্যবাহী ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাসে অনেকেই ঢাকামুখী হয়েছেন। রাজধানীর পথে পথে প্রাইভেটকারের সারি। প্রায় প্রতিটা ক্রসিংয়ে যানজট। যেন রাজধানীর পুরোনো চেহারা।

সূত্র:জাগরণ
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা