বাংলাবাজার-শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর উপচেপড়া ভিড়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২১ | ৪:১৬
Link Copied Successfully!

শপিংশল ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণায় মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শনিবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়ছে।

বাংলাবাজার ফেরিঘাটের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, লকডাউনের শুরু থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই সুযোগে দুইপাড় থেকেই কিছু অবৈধ ট্রলার দিয়ে যাত্রী পারাপার করছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়ছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেক ক্ষেত্রে যাত্রী চাপে জরুরি যানবাহন পারাপারও ব্যাহত হচ্ছে।

মাত্র ৫টি ফেরি দিয়ে পারাপার চলছে। অধিকাংশ ফেরি, সব লঞ্চ বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীর ভিড় বাড়ছে। এ কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে।

ঘাট এলাকায় ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা