কৃষকদের জমির ধান কেটে দিলেন মতলব কৃষক লীগ নেতারা

Default User
মনিরা আক্তার
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২১ | ১২:৩২
Link Copied Successfully!

বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রদান করেন। এরই পেক্ষিতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকদের ধান কেটে দিলেন উপজেলার কৃষক লীগ নেতারা।

শনিবার সকালে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াছ মিয়াজীর উদ্যোগে উত্তর নাউরী গ্রামের দেলেয়ার হোসেন নামে কৃষকের ধান কেটে দেন তারা।

২০ জন স্বেচ্ছাশ্রমিক ওই কৃষকের জমির ধান কাটেন। এরপর মাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হয়।
বিপদে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কৃষক লীগের সাধারণ সম্পাদদক জিএম ফারুক জানান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট নুরুল আমিন রুহুল এর নির্দেশে কৃষকদের ধান কেটে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অসহায়-কর্মহীন ও কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে কৃষকলীগ নেতারা সবসময় থাকবে।

তিনি বলেন, কৃষকদের ধান কাটার ব্যাপারে নেত্রীর নির্দেশনা রয়েছে। গতবারের মতো এবারও আমাদের সহযোগী সংগঠনগুলো ধান কাটার ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়াবে। সহযোগিতা করবে, এটাই আমি আশা করছি।

এ সময় ধান কাটতে সহযোগিতা করেন- কৃষকলীগ নেতা মোজাম্মেল হক, হেলাল প্রধান, বাহাউদ্দিন নেতা, মন্টু নেতা, রাব্বানী মোল্লা’সহ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা