আক্রান্ত প্রায় ১৪ কোটি ৫৩ লাখ, মৃত্যু ৩০ লাখ ৮৩ হাজার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২১ | ১১:৫৩
Link Copied Successfully!

বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ৩০ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ কোটি ৫৩ লাখ। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৩৫ লাখের বেশি মানুষ।

আজ শনিবার সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ৩০ লাখ ৮৩ হাজার ২৩৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৭০৫ জন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৯০ হাজার ৬৮৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭১ হাজার ১৮০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৯২০ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন।

জনস হপকিনসের হিসাবে, সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৭৮ জন, মারা গেছেন তিন লাখ ৮৬ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২৭২ জন।

বিজ্ঞাপন

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ১৪ হাজার ৫০৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৩ হাজার ৪৩০ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

M/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা