শ্বশুর বাড়িতে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২২, ২০২১ | ৮:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সোহেল হোসেন (২০) নামের এক জামাতার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সে একই উপজেলার উত্তর পালাখাল গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় সোহেলের স্ত্রী মুন্নী বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কচুয়া থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, এক বছর পূর্বে ভূঁইয়ারা গ্রামের মুন্সী বাড়ির আবুল বাসার মাষ্টারের মেয়ে মুন্নীর সাথে সোহেল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। সোহেল হোসেন কুমিল্লায় কাজ শেষে বুধবার বিকালে শ^শুর বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার শ^শুর বাড়ির লোকজন তাকে শ^াসরোধ করে হত্যা করেন বলে সোহেলের পরিবার দাবি করেন। সোহেল হোসেনের মৃত্যুর রহস্য উদঘাটন ও আসামীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে শ^শুর আবুল বাসার মাষ্টার বলেন, বুধবার বিকেলে সোহেল হোসেন আমাদের বাড়ি বেড়াতে আসেন। তার অসুস্থতা দেখে আমরা তাকে ডাক্তার দেখাতে বললে সে বলে ডাক্তার দেখানো লাগবে না আমি ঔষধ খেয়েছি। ঘটনার দিন তার নাকে মুখে রক্ত বের হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ভিকটিমের পরিবার অভিযোগ করলে তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা