চলে গেলেন মাদ্দাহ্ খাঁ (রাহ.) জামে মসজিদের সহকারী ইমাম

Default User
মনজুর আলম
আপডেটঃ জুন ৪, ২০২০ | ১:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হযরত মাদ্দাহ্ খাঁ (রাহ.) জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. শামসুদ্দোহা মুন্সী চিরবিদায় নিয়েছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি গত এক সপ্তাহ যাবৎ জ্বর সর্দি ও কাশিতে ভুগছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৬ টায় তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জীবদ্দশায় ঐতিহ্যবাহী আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহঃ) জামে মসজিদের সহকারী ইমাম, কংগাইশ পূর্বপাড়া হাফেজিয়া মাদরাসার প্রায় তিন যুগের প্রধান শিক্ষক, হাজারো হাফেজের ওস্তাদ ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা মুন্সী বাড়ীর বাসিন্দা।

তার মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও হযরত মাদ্দাহ্ খাঁ(রাহ.) জামে মসজিদ ও মাজার শরীফের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ, সাবেক পেশ ইমাম ও খতিব মাও. আব্দুর রব আল ক্বাদরী, খতিব মাও. ফজলুল কাদের বাগদাদী শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা। তিনি ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম হাফেজ কামরুজ্জামানের বাবা। পাঁচ ছেলে ও স্ত্রী সহ তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আরও শোক প্রকাশ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম, সহসভাপতি সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, সাধারণ সম্পাদক মাও. আবুল হাশেম শাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক হা. মো. নজরুল ইসলাম আনসারী, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হা. মো. শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক হা. মো. নেয়ামুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি হা. মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম রুবেল প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা