করোনায় পিছিয়ে গেল ৩০০ বিয়ে!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২১, ২০২১ | ২:২১
Link Copied Successfully!

লকডাউনের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ তরুণ-তরুণীয় বিয়ে আটকে আছে। এতে ক্ষতির মুখে পড়েছে বিয়েসংক্রান্ত সব ব্যবসা-বাণিজ্য। অলস সময় কাটাচ্ছেন কাজী ও পুরোহিতরাও।

কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, মুরগি ও গরুর ব্যবসায়ী, ফুল ব্যবসায়ী, রেন্ট-এ কারের ব্যবসায়ী, কসমেটিকসের দোকান, শাড়ির দোকান, মুদি ব্যবসায়ী, সাউন্ডবক্স ব্যবসায়ী থেকে শুরু করে কাঁচামাল বিক্রেতা— বিয়েসংক্রান্ত সংশ্লিষ্ট এসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে। গত বছরের করোনাকালীন বড় ধরনের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের লকডাউনের কারণে আবারও ক্ষতি হয়ে গেছে বলে তারা দাবি করেন।

করোনাভাইরাসে গোটা বিশ্ব লন্ডভন্ড। লকডাউন আর করোনার কারণে থমকে আছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে আর যা-ই হোক, বিয়ের অনুষ্ঠান হতে পারে না। তাই করোনার দুই সপ্তাহের লকডাউনে রূপগঞ্জে ৩০০ বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদি এ অবস্থা চলমান থাকে তাহলে আগামী বিয়ের মৌসুম মাসগুলো ধরে এই সংখ্যা দাঁড়াবে ৪ হাজারে।

কাজী, পুরোহিত, ডেকোরেটর মালিক, কমিউনিটি সেন্টারের মালিক, কসাই, মুরগি বিক্রেতা, কসমেটিক বিক্রেতা ও মুদি দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের ভরা মৌসুমে রূপগঞ্জের একেকটা এলাকায় সপ্তাহে কমপক্ষে ৭ থেকে ৮টি বিয়ে অনুষ্ঠিত হয়। মৌসুম ছাড়া ৪ থেকে ৫টি বিয়ে সম্পন্ন হয়। সে হিসাবে গড়ে রূপগঞ্জে গত দুই সপ্তাহে প্রায় ৩০০ বিয়ে পিছিয়ে গেছে।

বিজ্ঞাপন

রূপগঞ্জের ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১০ জন সরকার নিয়োগপ্রাপ্ত ১০ জন কাজী রয়েছেন। এদের প্রত্যেকের সুবিধার্থে ২/৩ জন করে সহযোগী রয়েছে। পুরোহিত রয়েছেন গোটা উপজেলায় ৬ জন। আর ডেকোরেটর দোকান রয়েছে ১৩৫টি। কমিউনিটি সেন্টার রয়েছে ৫টি। করোনার কারণে বিয়ে পিছিয়ে যাওয়ায় গত আড়াই মাস ধরে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মালিক, কর্মকর্তা-কর্মচারীরা খারাপ সময় পার করেছেন।

সূত্র:জাগরণ

H/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা