টোরাগড়-কংগাইশে সংঘর্ষ: মঞ্জুরুল হকের বিবৃতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় ও কংগাইশ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের টোরাগড় এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ায় আতংক সৃষ্টি হয়। ওই ঘটনায় দুইজন আহত হয়েছে।

ওই ঘটনায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তাফা কামাল সাংবাদিকদের কাছে মঞ্জুরুল হক তালুকদার, শাহ্পরান ও মাসুদ তারা হেফাজত নেতা ও সংঘর্ষের ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে। বিষয়টি বালু ব্যবসায়ী মঞ্জুরুল হকের দৃষ্টিতে আসে। এ বিষয়ে সোমবার তিনি পপুলার বিডিনিউজকে একটি বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপিত হয়েছে এমন কোন কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত নয়। ঘটনার সময় তিনি তার বাড়ির সম্মুখে মসজিদের তারাবির নামাজ পড়া অবস্থায় ছিলেন। মারামারি ঘটনায় সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তাফা কামাল বিগত দিনেও বিভিন্ন সময় মঞ্জুরুল হক তালুকদার মঞ্জু নাম উল্লেখ করে বিভিন্ন তালিকা ও ঘটনায় জড়ানোর চেষ্টা করে আসছেন।

এমন কর্মকাণ্ডের ঘটনায় কেউ বিভ্রত না হওয়ার আহবান জানিয়ে মঞ্জুরুল হক তালুকদার বলেন, আমি ব্যবসা করে আসছি। আমার এখানে কেউ কোন মারামারি ঘটনায় কখনও জড়ায়নি। এমন মিথ্যা ও স্বার্থান্বেষী মহল থেকে সবাই দূরে থাকার অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা