চাঁদপুরে লকডাউনে করোনার টিকা নিতে ভিড়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২১ | ৩:০৮
Link Copied Successfully!

সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যে চাঁদপুরে করোনা টিকা নিতে মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। আজ রোববার দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে ভিড় দেখা যায়। টিকাপ্রত্যাশীরা অভিযোগ করেছেন, টিকা নিতে এসে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। কেউ কেউ আবার লাইন ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছেন।

হাসপাতাল–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজ নিতে মানুষের ভিড় বেড়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, জায়গাসংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা নিতে আসা লোকজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু লোকজন তা মানছেন না।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮। করোনায় মারা গেছেন ১০৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন।

সূত্র:প্রথম আলো

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা